দুর্নীতি প্রতিরোধে শ্রমিকদের এগিয়ে আসতে হবে- আযম খসরু

Passenger Voice    |    ১২:৪১ পিএম, ২০১৯-১২-১৩


দুর্নীতি প্রতিরোধে শ্রমিকদের এগিয়ে আসতে হবে- আযম খসরু

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কে এম আযম খসরু বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতি প্রতিরোধে শ্রমিকদেরও এগিয়ে আসতে হবে।

তিনি বুধবার (১১ ডিসেম্বর) নগরীর এলজিইডি ভবনে বাংলাদেশ মটর শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, মটর শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন, আরিফুল ইসলাম আরিফ, মইনদ্দিন মহসিন, মটর শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর, লাবলু, ইসতিয়াক চৌধুরী, আব্দুল করিম, মো. সাকিব, বেলাল হোসেন, সাগর, মো. বেলাল প্রমুখ।