শিরোনাম
Passenger Voice | ১২:০৯ পিএম, ২০২১-০১-২০
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়াগ্রাম রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে কেসমত শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার কিছুক্ষণ পর উপজেলার নলিয়াগ্রাম রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কেসমত শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্প-বেতেঙ্গা গ্রামের মৃত আসমত শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বালিয়াকান্দি নলিয়াগ্রাম রেলস্টেশন এলাকা অতিক্রম করে আধা কিলোমিটার সামনে পৌঁছালে কেসমত শেখ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শঙ্কর বিশ্বাস জানান, নিহতের ঘটনা জানার পর বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল যুবকের মৃতদেহ উদ্ধার করে। পরে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সরদারের কাছে হস্তান্তর করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত