শিরোনাম
Passenger Voice | ০৩:১১ পিএম, ২০১৯-১২-১২
ঢাকা: মানুষের জন্য আমি হিরো থেকে জিরো হতে চাই বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা দিবস-২০১৯ উপলক্ষে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের (পিএইচএফবিডি) আয়োজিত মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।সভায় নিসচা আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন বলেন, কোনো কিছুর পেছনে লেগে থাকলে সফলতা আসবেই। আমি দীর্ঘ ২০ বছর ধরে নিসচা আন্দোলন চালিয়ে যাচ্ছি। অনেকেই আমাকে বলেছিলেন আন্দোলন না করার জন্য। তবুও আমি আন্দোলন চালিয়ে যাচ্ছি। অনেকে আবার আমাকে বলেছিলেন তুমি আন্দোলনে গেলে হিরো থেকে জিরো হয়ে যাবে। তখন আমি তাদের বলেছিলাম মানুষের জন্য যদি জিরো হতে হয় তাহলে আমি তাই হবো।
তিনি আরও বলেন, নিসচা আন্দোলন করতে গিয়ে অনেক বাধা অতিক্রম করেছি। নিজের লক্ষ্যের পেছনে লেগে থাকা মানে প্রমিসকে রক্ষা করা।
পিএইচএফবিডির চেয়ারম্যান প্রফেসর ড. শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিভাগ প্রফেসর ড. হাফিজা, আরজুমান, ড. মেহেদি হাসান ওয়ালি প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত