শিরোনাম
Passenger Voice | ০৩:০৫ পিএম, ২০২১-০১-১৬
জীবননগর উপজেলায় উথলী রেলস্টেশনের কাছে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ী আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে রোমেলা (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের সবদুল হোসেনের স্ত্রী।
নিহত রোমেলার বোনের ছেলে সবেদ আলী জানান, উপজেলার সেনেরহুদা গ্রামে এক স্বজনের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। তার লাশ সেখান থেকে গ্রামে নিয়ে যাওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত