শিরোনাম
Passenger Voice | ০১:১২ পিএম, ২০২১-০১-১৪
রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে শারমিন বেগম (৩৫) নামের নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পীরগাছা রেলস্টেশনের অদূরে লাইনের ওপর ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ধারণা করা হচ্ছে রাতের কোনো একটি ট্রেনে কাটা পড়েন ওই নারী।
নিহত শারমিন বেগম উপজেলার অনন্তরাম (কসাইটারী) গ্রামের শাহাদুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
শারমিনের স্বামী শাহাদুল ইসলাম জানান, শারমিন বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার রাতে সবার অজান্তে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন।
পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ওয়াহেদ মণ্ডল বলেন, পীরগাছা স্টেশন ও শুকানপুকুরের (হ্যালিপ্যাড) মাঝামাঝি এলাকায় এক নারীর ত্রি-খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখা যায়। রাতের কোনো একটি ট্রেনে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। গতকাল রাতে সর্বশেষ ট্রেন হিসেবে করতোয়া এক্সপ্রেস ট্রেন সান্তাহার গেছে। লাশ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত