শিরোনাম
Passenger Voice | ০৪:০৩ পিএম, ২০২১-০১-১২
বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রেনে কাটা পড়ে কাজী আসাদুল খন্দকার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার সান্তাহার রেলস্টেশনের অদূরে মালশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আসাদুল আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রাম এলাকায় রেললাইনের ওপর দিয়ে পার হচ্ছিলেন যুবক আসাদুল। এসময় ট্রেনে কাটা পড়ে ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
সান্তাহার রেলওয়ে থানার ভ্যারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কুয়াশায় ট্রেনটি দেখতে না পাওয়ায় ফাঁকা স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত