শিরোনাম
Entertainment desk | ১১:৩০ এএম, ২০২১-০১-১২
মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বৃদ্ধ রিকশাওয়ালার দুটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যাপশনে লিখেছেন, তিনি ওই বৃদ্ধের দায়িত্ব নিতে চান। এ জন্য বৃদ্ধের ঠিকানাও জানতে চেয়েছেন ভক্তদের কাছে।
মিষ্টি জান্নাতের ভাষায়, ‘Plz give me his location .উনি বলেছিলেন ধলপুর পোস্তগোলা এলাকা। কেউ ওদিকে থাকলে location টা দিবেন। আমি উনার দায়িত্ব নিতে চাই।’
মাত্র কয়েক ঘণ্টায় দেড় হাজারেরও বেশি লাইক পড়েছে মিষ্টির ওই স্ট্যাটাসে। কমেন্ট করেছেন বহু মানুষ। প্রশংসায় ভাসিয়েছেন নায়িকাকে। সাবিনা ইয়াসমিন তানহা নামে একজন লিখেছেন, ‘খুবই ভালো উদ্যোগ আপু। এভাবেই জয় হোক মানবতার।’
ইশরাত জাহান দোলা নামে একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। লোকটার দেখা যেন তাড়াতাড়ি পাওয়া যায়।’ এরকম আরও বহু ভালো ভালো কমেন্ট। অনেকে আবার বৃদ্ধ ওই লোকটাকে খুঁজে দেয়ারও আশ্বাস দিয়েছেন কমেন্ট বক্সে।
২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মিষ্টি জান্নাতের। পরবর্তীতে উল্লেখযোগ্য কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখেন এই নায়িকা। করোনার মধ্যে গত বছর বহু মানুষকে কয়েক দফায় তিনি বিভিন্ন ভাবে সহায়তা দিয়েছেন।
রাজনীতিতেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে একটা সাক্ষাৎকারে দাবি করেছিলেন তিনি। ২০১৯ সালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোয়নপত্রও কিনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত