শিরোনাম
Passenger Voice | ০১:০৪ পিএম, ২০২১-০১-১১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দু’জনই ঠাকুরগাঁও জজকোর্টের কর্মচারী।
সোমবার (১১ জানুয়ারি) সকালে পীরগঞ্জ উপজেলার জগধা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন- আব্দুস সোবহান ও রুহুল আমিন। তারা ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের কাজিপাড়া ও সালন্দর ইউনিয়নের দেওগাঁ গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে আব্দুস সোবহান ও রুহুল আমিন একটি মোটরসাইকেলে করে জগধা এলাকার অরক্ষিত লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস নামে একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিরাজ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, প্রশাসন ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত