শিরোনাম
Passenger Voice | ০৪:২৪ পিএম, ২০২১-০১-০৭
নরসিংদী শহরের বীরপুর এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজিত চন্দ্র সূত্রধর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজিত চন্দ্র নরসিংদীর হাজীপুর ইউনিয়নের শ্মশানঘাট এলাকার জ্ঞানেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও নিহতের স্বজনরা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুরের দিকে ট্রেনটি নরসিংদীর বীরপুর এলাকা অতিক্রম করার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন অজিত চন্দ্র।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত