শিরোনাম
Passenger Voice | ১১:৪৯ এএম, ২০২১-০১-০৭
গাজীপুরের চাপুলিয়া এলাকায় চলন্ত ট্রেনে হঠাৎ বিকট শব্দ ও কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া দেখা গেছে। বিমানবন্দর স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ভাওয়াল এক্সপ্রেসে বুধবার রাত ১০টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
এতে আতঙ্কিত যাত্রীরা হুড়মুড় করে ট্রেন থেকে নেমে আসেন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
জয়দেবপুর স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, রাত ৯টা ১০ মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে দেওয়ানঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ভাওয়াল এক্সপ্রেস দুর্ঘটনায় পতিত হয়। ট্রেনটি জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর স্টেশনের মাঝামাঝি চাপুলিয়ায় পৌঁছালে ওপর দিয়ে আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে দেখা যায়। সেই সঙ্গে ইঞ্জিনে বিকট শব্দ সৃষ্টি হয়। এ সময় চালক ট্রেনটি দ্রুত থামান এবং ব্যাপক ধোঁয়া নির্গত হতে দেখা যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর কাজ শুরু করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত