শিরোনাম
Passenger Voice | ০৪:৩৯ পিএম, ২০২১-০১-০৬
রাজধানীর মালিবাগ গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
তারা হলেন- নেত্রকোনা কেন্দুয়া বাট্রা উপজলোর মুসলিম উদ্দিনের ছেলে নরু ইসলাম (২৭) ও একই জেলার মোস্তফার ছেলে রাকিব (২৫)। দুইজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ করতেন। বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, মালিবাগ গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। দুই লাইন দিয়ে দু’টি ট্রেন অতিক্রম করার সময় একটি ট্রেনে ধাক্কায় তাদের মৃত্যু হয়।
মরদেহ দু’টি পুলিশ হেফাজতে আছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই শাহজাহান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত