শিরোনাম
Passenger Voice | ০১:৫৮ পিএম, ২০২১-০১-০৬
ঢাকা-১৮ আসনের (উত্তরা) উপনির্বাচনের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো ও হাতবোমা ফাটানোর ঘটনায় করা মামলায় বিএনপির ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার জামিন আবেদন শুনানি নিয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১৭৮ নেতাকর্মীর জামিন আদেশ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে গত ১২ নভেম্বর দুপুরের পর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা হয়। এসব মামলার আসামি বিএনপির কয়েকশ নেতাকর্মী।
বাস পোড়ানোর জন্য সে সময় বিএনপিকেই দায়ী করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, তাদের ফাঁদে ফেলতে ক্ষমতাসীনরাই বাস পুড়িয়েছে।
বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল জানান, ১৪টি মামলায় বিএনপির ১৪০ জন নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। এর ধারাবাহিকতায় পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বিএনপির নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চান। ওইদিন শতাধিক নেতাকর্মী আগাম জামিন পেয়েছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত