ডিউটি নিয়ে বাকবিতণ্ডা, ষোলশহর রেলস্টেশনে নারী কর্মচারীর গায়ে হাত

Passenger Voice    |    ০৯:০৬ পিএম, ২০২১-০১-০৫


ডিউটি নিয়ে বাকবিতণ্ডা, ষোলশহর রেলস্টেশনে নারী কর্মচারীর গায়ে হাত

নিজস্ব প্রতিবেদকঃ রোস্টার মোতাবেক ডিউটি না করা, রেল স্টেশনের সেকরেল পরিষ্কার না করা, ডিউটিরত অন্য কর্মকর্তা কর্মচারীদের সাথে ঝগড়া-ঝাটি করছে এমন অভিযোগ করে গত ২০২০ সালের ২২ সেপ্টেম্বর ষোলশহর ষ্টেশন এলাকার অস্থায়ী গেইট কিপার জাহিদুল ইসলামের বিরুদ্ধে ৩ সহকারী স্টেশন মাষ্টারসহ স্টেশনের ৯ কর্মচারী লিখিত ভাবে পূর্বাঞ্চল রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে তারা এই অস্থায়ী গেইট কিপারকে ফোজদারহাট স্টেশন থেকে ষোলশহর রেলষ্টেশনে পদায়ন না করার অনুরোধ করেছিলেন। তবে অদৃশ্য কারনে সে বদলী ও পদায়ন হয়ে যায়। 

চলতি মাসের ২ তারিখে এই গেইটম্যান নিজের ক্ষমতা জাহির করতে একই স্টেশনে কর্মরত গেইট কিপার শিল্পী বেগমকে হত্যার হুমকিসহ গায়ে হাত তোলার মতো ঘটনার জন্ম দিয়েছে। তবে এই বিষয়ে ভুক্তভোগি প্রতিকারের আশায় গত ৪ জানুয়ারী লিখিত ভাবে অভিযোগ করে ট্রাফিক বিভাগের অভিবাবক বিভাগীয় পরিবহন কর্মকর্তার কাছে।

অভিযোগের একটি কপি প্যাসেঞ্জার ভয়েসের হাতে আসলে বিষয়টি জানতে পূর্বাঞ্চল রেলের চীফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (সিওপিএস) এ এম সালাউদ্দিন এর সাথে যোগাযোগ করা হয়। তিনি প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, আমি অভিযোগের কপিটি আমি এখনো পায়নি। আগামীকালের মধ্যে সম্ভবত পাবো। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমন ঘটনার প্রায় ৭২ ঘন্টা পার হলেও কর্মকর্তার এমন মন্তব্যতে আশারূপ কোন কিছু দেখছেনা অভিযোগকারী শিল্পী বেগম। 

বিষয়টি নিয়ে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশিষ দাশ গুপ্ত প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, এটি একটি গুরুত্বর অভিযোগ। বিষয়টি নিয়ে ডিআরএম জরুরি আলোচনা করতে বলেছে। আমি দুই জন গেইট কিপারকে ডেকে বিষয়টি যাচাই করে জাহিদুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। 

অভিযুক্ত গেইট কিপারের বিরুদ্ধে যত অভিযোগঃ

ষ্টেশন এলাকায় অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি, সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না হয়ে কর্মচারীদের সাথে অকথ্য ভাষায় গালাগালি করা, নারী কর্মচারীদের গায়ে হাত তোলা, গেইটম্যান শিল্পী বেগমকে হত্যার হুমকি দেওয়াসহ অনেক। নানান অপকর্মে জড়িত এই গেইটম্যান জাহিদুল ইসলামের আচরনে কর্মচারীদের মাঝে অসন্তোষ, ক্ষোভ বিরাজমান থাকলেও সম্প্রতি বিভাগীয় পরিবহন দপ্তরের কর্মকর্তাদের অদুরদর্শিতায় ফৌজদারহাট থেকে ষোলশহর রেল ষ্টেশনে বদলি হয়ে আসেন। 


অভিযোগে যা লিখেছেন নারী কর্মচারীঃ

ষ্টেশনে রোস্টার অনুযায়ী ডিউটি পালন নিয়ে প্রায় সময় জাহিদুল সাথে শিল্পী বেগমের বাকবিতন্ড হয়। জাহিদুল নিজের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না হয়ে ডিউটির নিয়ম বহির্ভূতভাবে শিল্পী বেগম কে গেইট ঘর ত্যাগ করতে বলে অনেক সময়। গত ৩০ ডিসেম্বর শিল্পী বেগম তার নির্দিষ্ট নাইট ডিউটি পালনের পর জাহিদুল তার সাথে অকথ্য ভাষায় গালাগালি করে। এছাড়া গত ২ জানুয়ারি শিল্পী বেগমের নাইট ডিউটি শেষ হওয়ার ৪৫ মিনিট আগে জাহিদুল তাকে ফোনে জানায় তার আসতে দেড়ি হবে তাই শিল্পী বেগমকে গেইট ঘর তালা মেরে চলে যেতে বলেন তিনি। ওয়ার্কিং রুলের পরিপন্থি হওয়ায় শিল্পী বেগম এ বিষয়ে রাজি হননি। তাই জাহিদুল কর্মস্থলে পৌঁছানোর পর শিল্পী বেগমের সাথে কথা কাটাকাটি তে জড়িয়ে পরে। এক পর্যায়ে জাহিদুল তার গায়ের ওপর হামলা করে এবং তাকে মেরে ফেলার হুমকিও দেয়।