শিরোনাম
Passenger Voice | ০২:০৭ পিএম, ২০২১-০১-০৪
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতি রেল স্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি ছয়সুতি স্টেশনের কাছে গেলে সকাল সোয়া ১০টার দিকে এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ থেকে ভৈরব পর্যন্ত রেল চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত