আজ অবসরে যাচ্ছে দুর্নীতিবাজ বিআরটিএর এডি আব্দুল হান্নান

Passenger Voice    |    ০৪:১০ পিএম, ২০২০-১২-৩১


আজ অবসরে যাচ্ছে দুর্নীতিবাজ বিআরটিএর এডি আব্দুল হান্নান

পাবনার গোপালপুর গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে আব্দুল হান্নান। এসএসসি পরীক্ষার সনদ অনুযায়ী ১৯৬২ সালের ১লা জানুয়ারী তিনি জন্মগ্রহন করেন। ১৯৯১ সালের ২৮ মে মোটরযান পরিদর্শক হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএতে যোগদান করেন। পরবর্তীতে ২০০৮ সালের ১৫ এপ্রিল বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। 

সরকারী চাকরি আইন ২০১৮ অনুযায়ী ৫৯ বছর পূর্ণ হওয়ায় চলতি বছরের ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছে এই সহকারী পরিচালক আব্দুল হান্নান। তবে তার এই অবসরটি সুনামের সাথে হচ্ছে না। সহকারী পরিচালক হিসেবে যোগদানের বছর খানের পরে শীর্ষ দুর্নীতিবাজদের অনুসারী হিসেবে দুর্নীতির চর্চ্চা শুরু করেন তিনি। চাকরি জীবনের ডজন খানেক দুর্নীতির মধ্যে ২০০৯ সালের ১৮ জানুয়ারি থেকে ২০১১ সালের ৩ এপ্রিল পর্যন্ত সময়ে বিআরটিএর মানিকগঞ্জ সার্কেলে সহকারি পরিচালক পদে কর্মরত থাকাকালে জালিয়াতি করে বিআরটিএ কেরানীগঞ্জ ইকুরিয়া অফিস থেকে ভুয়া কাগজপত্রে ১৮টি গাড়ির নিবন্ধন ও ছাড়পত্র দিয়ে গাড়িগুলো মানিকগঞ্জ সার্কেলের অন্তর্ভুক্ত করেছিলেন তিনি। এই ঘটনায় গত ১৭ দিন আগে বরখাস্ত করেছে বিআরটিএ।

আরো পড়ুন >>>>>>>>>> চাকরীর শেষের ১৭ দিন আগে দুর্নীতিবাজ বিআরটিএর এডি আব্দুল হান্নান বরখাস্ত