নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

Passenger Voice    |    ০২:৪৯ পিএম, ২০২০-১২-৩০


নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের বাসাইল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকাশ কুমার দাস নরসিংদীর শিবপুরের থার্মেক্স গ্রপের সিনিয়র ফোরম্যান ছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক মো. শাহআলম বলেন, দুপুরে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদী শহরের বাসাইল রেলওয়ে ক্রসিং অতিক্রম করছিল। তখন প্রকাশ রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে।