শিরোনাম
Passenger Voice | ০৫:১০ পিএম, ২০২০-১২-২৪
আখ মাড়াই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অধর্দিবস হরতাল পালন করেছেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলাকালে সকালে মিছিল নিয়ে মহিমাগঞ্জ বাজারসহ আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন হরতালকারীরা।
পরে মহিমাগঞ্জ রেলস্টেশনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করে রাখেন শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। সকাল ১১টায় সান্তাহার থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করেন তারা।
এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) আখচাষি, শ্রমিক-কর্মচারী ও সুধী সমাজের যৌথ সংবাদ সম্মেলন থেকে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়াত্ত ছয়টি চিনিকলে আখ মাড়াই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে টানা আন্দোলন করে আসছেন
শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত