শিরোনাম
Passenger Voice | ০৪:১৬ পিএম, ২০২০-১২-২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো।
তিনি বলেন, সরকার সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়নে অত্যন্ত আন্তরিক।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে সচিবালয়ে তার দপ্তরে সিলেট -শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
বিএনপির গণতন্ত্র হচ্ছে তাদের নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি দেওয়া উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গণতন্ত্র হচ্ছে হাওয়া ভবনের লুটেরা সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা এবং নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন সরে যাওয়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত