শিরোনাম
Passenger Voice | ১১:৪৬ এএম, ২০২০-১২-১৬
বাঙালি জাতির জীবনে বিজয় এসেছিলো পতাকা উঁচিয়ে। সেই বিজয়ের ৪৯ তম বার্ষিকীতে রাজবাড়ীতে ইঞ্জিনে ব্যানার ও পতাকা লাগিয়ে চলছে ট্রেন।
ট্রেনে বিজয় দিবসের লাল ব্যানারটেই ঘন কুয়াশার মধ্যে জানিয়ে দেবে বিপদ সংকেত।
বুধবার ভোরে ঘন কুয়াশার মধ্যেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দৌলতদিয়া ঘাট রেলস্টেশন থেকে পোড়াদহ রেলস্টেশনগামী চলাচলকারী ট্রেনটিতে দেখা যায় গাঢ় লাল সবুজের পতাকা।
ট্রেনের টিকেট মাস্টার আসাদুজ্জামান বলেন, আজকে বিজয় দিবসের দিন তাই পতাকা টানানো হয়েছে।
শাটল ট্রেনের যাত্রী শামসুন নাহার বলেন, বিজয় দিবসের দিনে ট্রেনের ইঞ্জিনে এরকম পতাকা লাগানো আমি আগে কখনও দেখিনি। এই প্রথম এরকম দৃশ্য দেখে খুব ভালো লাগলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত