শিরোনাম
Passenger Voice | ১১:০৫ এএম, ২০১৯-১২-১০
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নজর কেড়েছেন বাংলাদেশের প্রতিযোগী রাফাহ নানজীবা তোরসা। প্রথম হেড টু হেড চ্যালেঞ্জে ১৯ নাম্বার গ্রুপ থেকে জয় পেয়েছেন তিনি। আজ মঙ্গলবার ভারতের প্রতিযোগীর সঙ্গে হেড টু হেড চ্যালেঞ্জের মোকাবিলা করবেন তোরসা। আগামী ১৪ ডিসেম্বর বসবে প্রতিযোগিতাটির চূড়ান্ত আসর।
কক্সবাজারের কুতুবদিয়ায় বাবার পৈতৃক বাড়ি হলেও তোরসার জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। সাড়ে তিন বছর বয়স থেকেই তার নাচের হাতেখড়ি। পরবর্তীতে গান, আবৃত্তি, অংকন, বিতর্ক, মাইম, থিয়েটার, মডেলিং, উপস্থাপনাসহ সব ভূবনে সংযুক্ত হয়ে পড়া মেধাবী তোরসা প্রকৃত অর্থেই অলরাউন্ডার।
তোরসা ২০০৯ সালে বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় লোকনৃত্যে সেরার পুরস্কার পান। পাশাপাশি পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক সম্মাননা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত