সড়ক আইনের প্রচারণায় যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ

Mokhtar Hossain    |    ০২:৪২ পিএম, ২০১৯-১২-০৯


সড়ক আইনের প্রচারণায় যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ

 

পথচারী, শিক্ষার্থী, যাত্রী, পরিবহনের চালক-মালিক ও শ্রমিকদের “সড়ক পরিবহন আইন-২০১৮”-এর উপর সচেতনতা বৃদ্ধি এবং আইনটির যথাযথ প্রয়োগের জন্যে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করার জন্যে রাজধানীর ফার্মগেইট এলাকায় সচেতনতাম‚লক প্রচারনা ও লিফলেট বিতরণ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।

  আজ ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার সকাল ১১ ঘটিকা থেকে ফার্মগেইট এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টেসমুহে উক্ত সচেতনতামূলক পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম এসপিপি (অব.), সাধারণ সম্পাদক মো. সামসুদ্দীন চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এ এস এম মোরশেদুর রহমান এবং সদস্য মোহাম্মদ ফারুখ ও সাজ্জাদ হোসাইনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

  এ সময় সংগঠনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.) চালক ও হেলপারদের নির্ধারিত স্টপেজে গাড়ি থামানো, চলন্ত অবস্থায় গাড়ী/বাসের দরজা বন্ধ রাখা, ঘুমঘুম চোখে গাড়ী না চালানো, সঠিক ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ী চালানো, গাড়ীতে সকল কাগজপত্র সঠিক রাখা, দ্রুতগতিতে গাড়ী না চালানো, ইত্যাদি বিষয় মেনে চলার আহবান জানান। তাছাড়া উপস্থিত সকলে যাত্রী ও পথচারীদের রাস্তা পারাপারে (ফুটওভারব্রিজ, জেব্রা ক্রসিং, আন্ডার পাস) ব্যবহার করা ও “সড়ক পরিবহন আইন-২০১৮” প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান।
  
একই সাথে সংগঠনের পক্ষ থেকে ফার্মগেইট এলাকার গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনসম‚হে সচেতনতা ম‚লক মাইর্কিং-এর মাধ্যমে জনগণকে “সড়ক পরিবহন আইন-২০১৮” সম্পর্কে অবগত করা হয়। তারা এ ধরনের একটি যুগোপযোগী আইন করার জন্যে সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়ে উহার কার্যকর বাস্তবায়নের দাবি জানায়। সংগঠনটি মনে করে যে এই আইনের যথাযথ ও গঠনমূলক প্রয়োগের ফলে দেশের সড়ক ব্যবস্তাপনা বিশেষ করে ট্রাফিক ব্যবস্থা উন্নত ও শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং অবাঞ্চিত দুর্ঘটনা বহুভাবে কমে যাবে। ফলে সড়কগুলো যাত্রীদের জন্যে অধিক নিরাপদ ও ব্যবহার বান্ধব হবে। উলে­খযোগ্য যে উক্ত আইনের উপর সংস্থাটির সপ্তাব্যাপী সচেতনতামুলক প্রচারাভিযানের অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়েছে।