শিরোনাম
Passenger Voice | ০৪:৩৫ পিএম, ২০১৯-১২-০৭
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। রোববার দুপুরের পরই পর্দা উন্মোচন হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলিউড সুপারস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ মাতাবেন উদ্বোধনী অনুষ্ঠান। এ নিয়েই এখন মেতে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
বিপিএলের উদ্বোধনের সেরা আকর্ষণ সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। তাদের এক নজ দেখা কিংবা পুরো উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য উম্মুখ হয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।
সালমান খান আর ক্যাটরিনা কাইফ কখন আসবেন ঢাকায়, কখন মঞ্চে উঠবেন- এসবও জানার জন্য তুমুল আগ্রহ। সে আগ্রহ মেটাতেই বিপিএল কর্মকর্তাদের কাছ থেকে জেনে নিয়েছে সালমান-ক্যাটরিনার ঢাকায় আগমনের সূচি।
রোববার সকাল সাড়ে ৮টায় একটি চাটার্ড ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছাবেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। দু’জনই একসঙ্গে একই বিমানে আসছেন ঢাকায়। বিকাল ৪টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সূচি অনুযায়ীই বিপিএল উদ্বোধন মাতাতে মঞ্চে উঠবেন সালমান আর ক্যাটরিনা।
সালমান-ক্যাটরিনা রোববার সকালে ঢাকা আসলেও আজ (শনিবার) দুপুরেই পৌঁছে গেছেন বলিউডের সঙ্গীতশিল্পী কৈলাস খের। আগামীকাল দুপুর সোয়া দুটায় ঢাকায় এসে পৌঁছাবেন আরেক সঙ্গীতশিল্পী সনু নিগম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত