গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ১২০ নেতাকর্মীর আগাম জামিন

Passenger Voice    |    ০১:৩৫ পিএম, ২০২০-১১-১৮


গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ১২০ নেতাকর্মীর আগাম জামিন

রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ১২০ জন নেতাকর্মীকে ৫ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বিএনপির নেতাকর্মীদের জামিন আবেদনের পক্ষে  শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে সকালে আগাম জামিন নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা-১৮ উপ নির্বাচনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন,ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ দেড়শতাধিক নেতাকর্মী উপস্থিত হন।

এর আগে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন বিকালে ঢাকার বিভিন্নস্থানে ১০টির অধিক গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১০টির বেশি মামলা হয়। এসব মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।