শিরোনাম
| ০৭:২৯ পিএম, ২০১৯-০৬-০৮
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ড. মাহফুজুর রহমানের বিশেষ সংগীতানুষ্ঠান ‘মন থেকে রইল শুভ কামনা’ প্রচারিত হবে আজ। শুক্রবার(৭ জুন) রাত ১০টা ৩০ মিনিটে তার নিজের চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
এবারের অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের জন্য তিনি গেয়েছেন ১০টি গান। গানগুলো শিরোনাম হলো ভুলে গেলে তুমি, মনের কারাগারে, শত চেষ্টাতেও, যে ক্ষতি, দেখছি যতই, আমার পৃথিবী, ফিরে এসো, চাঁদ মুখ, কোথায় হারালে এবং তুমি এক পা বাড়ালে।
যৌথভাবে গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ এবং কথা লিখেছেন প্রদীপ সাহা, নাজমা মোহাম্মদ, মোহাম্মদ ইকবাল হোসেন, শেখ রেজা শানু এবং রাজেশ ঘোষ।
Source:cvoice24.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত