শিরোনাম
Passenger Voice | ০৭:৪৪ পিএম, ২০২০-১০-৩১
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক আ.জ.ম খসরুর রোগমুক্তি কামনায় চট্টগ্রামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর সন্ধ্যায় নগরীর ষোলশহর রেল ষ্টেশন এলাকায় ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে চট্টগ্রাম মহানগর গ্যাস পাইপ লাইন নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি ক্র্যাপট ফেডারেশন সম্পাদক ও চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খাঁন, চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সভাপতি ও ডক বন্দর শ্রমিক কর্মচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা এ্যডভোকেট মাহাফুজুর রহমান খাঁন, শুলক বহর ওয়ার্ড় আওয়ামী লীগের সভাপতি অতিকুর রহমান আতিক, শুলকবহর ওয়ার্ড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়াদী, আওয়ামী মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি মিজানুর রহমান মিজান, জাতীয় শ্রমিক লীগ ডবলমুরিং থানা কমিটির সাধারণ সম্পাদক ফাতাউর রহমান, প্রবীন ঘোষ প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত