শিরোনাম
| ০৫:৪৪ পিএম, ২০১৯-০৬-০৭
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা অপহরণকারী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ জুন) ভোরে টেকনাফের সাগর উপকুলবর্তী মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা সি-ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে শামসুল আলম (৩৫), একই ব্লকের মোক্তার আহমদের ছেলে নুরে আলম (২১) ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মো. হাবিব (২০)।
টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, কিছুদিন আগে এক শিশুকে অপহরণপূর্বক ৫ লাখ টাকা দাবি করার ঘটনায় আটক করা হয় ৩ রোহিঙ্গাকে। পরে আটক রোহিঙ্গাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্যদের ধরতে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায় অপহরণকারীরা। পুলিশও পাল্টা গুলি চালালে তিন আসামি নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে ৩টি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশগুলো কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে নিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
Source:cvoice24.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত