নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পিরোজপুর বিআরটিএর আলোচনা সভা

Passenger Voice    |    ০৪:৪০ পিএম, ২০২০-১০-২৪


নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পিরোজপুর বিআরটিএর আলোচনা সভা

মুজিব বষের্র শপথ, সড়ক করবো নিরাপদ এ স্লোগান নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে পিরোজপুর বিআরটিএ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত (২২ অক্টোবর) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় এ সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী সালেহ মুস্তানজির, সড়ক জনপদ বিভাগের নিবাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, বিআরটিএ বরিশাল এর উপ পরিচালক (ইঞ্জিঃ) জিয়াউর রহমান প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিসট্রেট রাজীব আহসান। সভায় উপস্থাপনা ও স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ মোটরযান পরিদশর্ক বেলাল হোসেন।