শিরোনাম
Entertainment desk | ০৪:৫০ পিএম, ২০২০-১০-১৬
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর সংবাদের বোল্ড টাইটেল। সর্বদা শিরোনামেই থাকেন এ গায়িকা। কিন্তু সম্প্রতি বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনার মূল শিরোনাম তিনি।
জানা যাচ্ছে, গায়ক রোহনপ্রীতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এ গায়িকা। তবে তা কতটুকু সত্য এখনই নিশ্চিত করা যাচ্ছে না। তবুও এর মধ্যেই দৃষ্টি অন্য কোথাও। রোহনপ্রীত সিংয়ের সাথে কি তাহলে সত্যি সত্যিই আংটি বদল হয়েছে তার?
প্রশ্নটা এখন সবার কাছেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন ভেসে বেড়াচ্ছে এরকম অসংখ্য প্রশ্ন। কেননা, নেহার হাতে একটি আংটি দেখার পরই জোর জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
নেহা ও রোহন দু’জনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে নেহার হাতে বড় মাপের একটি হিরের আংটি। বিয়ের আগে বাগদানের জেরেই কি এই আংটি নাকি নতুন গান ‘ডায়মন্ড কা ছল্লার’ জন্য এ সাজে ফটোশুট? প্রশ্ন থাকলেও এখনই উত্তর মিলছে না।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করে ভালোবাসার বার্তা দেন রোহন ও নেহা কক্কর। তবে তারা প্রকৃতপক্ষেই বিয়ে করছেন কিনা তা জানা যাবে আগামী ২১ অক্টোবরের পর। সে পর্যন্ত সবার অপেক্ষা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত