বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের মা আর নেই

Jahangir Alam babu    |    ০১:১৫ পিএম, ২০২০-১০-১৪


বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের মা আর নেই

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এর মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার তার মায়ের বিদেহি আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি,  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ এর পক্ষ থেকে শোকবার্তা প্রদান করা হয়েছে। এছাড়া বিআরটিএর বিভিন্ন সার্কেল অফিস গুলোতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে।