শিরোনাম
Entertainment desk | ১১:১৬ এএম, ২০২০-০৯-১২
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা সাদেক বাচ্চু। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
করোনার নমুনা পরীক্ষা করায় শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে। বর্তমানে কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে এই অভিনেতার।
এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে বলেছেন, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার পরিবার কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। আমাদের সবার প্রিয় এই অভিনেতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত