শিরোনাম
Entertainment desk | ১২:৫৭ পিএম, ২০২০-০৯-০৮
তেলেগু-তামিল বহু ছবির পরিচিত মুখ অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন। আজ (৮ সেপ্টেম্বর) সকালে অন্ধ্র প্রদেশের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জয় প্রকাশ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর।
দক্ষিণ ভারতের জনপ্রিয় মুখ ছিলেন এই অভিনেতা। ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। জয় প্রকাশ রেড্ডিকে সংক্ষেপে জেপিও ডাকত তার ভক্তরা। খল চরিত্রে তিনি যেমন দুর্দান্ত তেমনি কমেডিতেও হাসিয়েছেন তাদের।
‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় করেছেন তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রির প্রায় সব তারকার সঙ্গেই।
জয় রেড্ডি অনেকটা সিনেমাটিকভাবেই অভিনয় জগতে এসেছিলেন। আগে ছিলেন পুলিসের এসআই। সে পেশার ইস্তফা দিয়ে পেশাদার অভিনেতা হিসেবে থেকে যান সিনেমার জগতে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত