শিরোনাম
Passenger Voice | ০৪:২০ পিএম, ২০২০-০৯-০২
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের কার্যালয় উদ্বোধন এবং উদ্বোধন শেষে কার্যালয়ের সকল কার্যক্রম পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর দক্ষিণ খুলশীর ২ নং রোডের, ৩২ নং বাড়িতে ট্রাফিক বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনারের কার্যালয়টি উদ্বোধন করেন তিনি।
সিএমপি সূত্রে জানা যায়, পূর্বে সিএমপিতে ট্রাফিক বিভাগে ট্রাফিক-উত্তর এবং ট্রাফিক-বন্দর এই দুইটি বিভাগ দ্বারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কার্যক্রম পরিচালিত হতো। কিন্তু বর্তমানে মহানগরের জনসংখ্যা এবং যানবাহন বৃদ্ধি পাওয়ায় মহানগরের সুষ্ঠু ট্রাফিক কার্যক্রম এবং জনগণের কষ্ট লাঘবের জন্য ট্রাফিক বিভাগে নতুন করে ট্রাফিক-দক্ষিণ এবং ট্রাফিক- পশ্চিম এই দুইটি বিভাগ সংযোজন করা হয়। সেই লক্ষ্যে সিএমপি কমিশনারের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন দুইটি বিভাগের মধ্যে ট্রাফিক-উত্তর এর কার্যক্রম স্বতন্ত্র ভাবে মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে চালু হয়। এখন থেকে নগরীর দক্ষিণ খুলশীর ২ নং রোডের, ৩২ নং বাড়ির এই ঠিকানায় ট্রাফিক-উত্তর এর সকল সেবা ও কার্যক্রম পরিচালিত হবে এবং ট্রাফিক উত্তর বিভাগে মিলন মাহমুদ উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ এবং উপ-পুলিশ কমিশনার ( সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত