শিরোনাম
Mokhtar Hossain | ০২:৪৫ পিএম, ২০১৯-১১-২৯
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে জেলা ট্রাফিক পুলিশের কার্যালয় আগ্রামী রবিবার ১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উত্তর পার্শে অবস্থিত সরকারি প্রায় এক একর জায়গার ওপর ট্রাফিক পুলিশের কার্যালয় স্থাপনের উদ্যোগ নেয় জেলা পুলিশ। গত ১ সেপ্টেম্বর এটি নির্মাণ কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা। জেলা পুলিশের টিআই (এডমিন) মীর নজরুল ইসলামের তত্ত্বাবধানে কার্যালয়টি নির্মাণের কাজ শেষ হয়েছে। কার্যালয়টি আগামী ১ ডিসেম্বর উদ্বোধন করবেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
সরেজমিনে দেখা যায় ফৌজদারহাট ট্রাফিকের ইনচার্জ টিআই রফিক আহমেদ মজুমদার লোকজন নিয়ে কার্যালয়টিকে আরো সুসজ্জিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। দেখা যায় অসংখ্য ফুল ও ফলের গাছের বাগানে ঘেরা একটি সবুজ মনোরম পরিবেশের মধ্যে এটি গড়ে তোলা হয়েছে। একতলা বিশিষ্ট এই কার্যালয়ে রয়েছে ৯টি কক্ষ।
এ কার্যালয়ে সংশ্লিষ্ট ফাঁড়িতে চাকুরিরত পুলিশ সদস্যরা বসবাসের সুযোগ পাবেন। টিআই, সার্জেন্টদের কার্যালয় ছাড়াও এখানে রয়েছে টিএসআই, এটিএসআই, কনস্টেবলসহ অন্তত ২০জন পুলিশ সদস্যদের বসবাসের ব্যবস্থা। আছে রন্ধনশালা, গেষ্ট রুমসহ নানান কক্ষ। কার্যালয়ের চারপাশে স্থাপন করা হয়েছে বেশ কিছু সুদৃশ্য রং বেরংয়ের লাইট। সন্ধ্যার আলোয় এগুলো এই কার্যালয়টিকে আরো আকর্ষণীয় করে তুলবে।
সীতাকুণ্ড ট্রাফিক জোনের টিআই রফিক আহমেদ মজুমদার বলেন, আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা গুরুত্ব উপলব্ধি করে কার্যালয়টি নির্মাণ করেছেন। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এটি নির্মাণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত