শিরোনাম
News Desk | ১২:৪৮ পিএম, ২০১৯-১১-২৯
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ঢাকা কেন্দ্রীয় সদস্য ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া কর্মী হুমায়ূন আহমেদ (হিমু) বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়েছেন। ২৭ নভেম্বর ঢাকা শাহবাগ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘সৃজন ললিতকলা একাডেমী’ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে একটানা ক্যামেরায় ভিডিও ধারণ কাজ শেষে, রাত দশটার পর শাহবাগ থানার সামনে থেকে উবার সার্ভিসের মোটর সাইকেলে-নং ঢাকা মেট্রো-হ-৬০১০৪০ চড়ে পুরান ঢাকায় তার বাসায় যাচ্ছিলেন।
রাত ১০:৩৪ মিনিটে তাকে বহনকরা মোটরবাইকটি বংশাল এলাকায় পৌছালে, পেছন থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেট কার, যার নং-ঢাকা মেট্রো গ-২৩-৬৩০৮, গাড়িটি দ্রত গতিতে ধাক্কা দেয়। এতে হিমুর ডান হাতের কব্জি ও ডান হাঁটুতে প্রচন্ড আঘাত পায় এবং উবার ড্রাইভার ডানপায়ে আঘাত পায়।
যাত্রীর আসনে থাকা হিমু প্রাইভেট কারকে থামার সিগনাল দিলে সেটি না থামালে আরোহী হিমু প্রাইভেট কারটির সামনে দাঁড়িয়ে থামাতে বললে কার চালক চালক নূরুল ইসলাম ভেতর থেকে গালি দিয়ে বলে ‘সরে যা’ বলে কারটি চলন্ত অবস্থায় হিমুকে ধাক্কাতে ধাক্কাতে কার নিয়ে পালাতে চেষ্টা করে। আরোহী হিমুর চিৎকারে পথচারী ও পাশের দোকানীরা এগিয়ে এসে কারটি থামায়। এরপর আরোহী, মিডিয়া কর্মী হিমু পুলিশের হেল্প নং-৯৯৯ এ কল দিলে বংশাল থানার অফিসার ইনচার্জ প্রাইভেট কারটি ড্রাইভারসহ থানা হেফাজতে নেয় এবং আরোহী হিমু বাদী হয়ে থানায় মামলা করেন।
যা বংশাল থানার জিডি নং-১৪৮৭, তারিখ-২৮/১১/১৯, প্রসিকিউশন নং-১২৪৮, তারিখ-২৮/১১/১৯, আইনের ধারা-৯১, সড়ক পরিবহন আইন-২০১৮। প্রাইভেট কার চালক নূরুল ইসলামকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হবে।
নিসচার কেন্দ্রীয় সদস্য ও নড়াইল জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম আহত হুমায়ূন আহমেদ (হিমু) কে সমবেদনা জানিয়ে সুস্থ্যতা কামনা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত