শিরোনাম
Passenger Voice | ০৭:৩৪ পিএম, ২০১৯-১১-২৮
খুলনা বিভাগের ১০ জেলায় ই- ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বাগেরহাট জেলার কাটাখালী শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে ট্রাফিক সচেতনতামূলক সপ্তাহ-২০১৯ (২৫ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর) পালন ও ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম (ইটিপিএফএস) এর শুভ উদ্বোধন করেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা। এর আগে সকাল ১০ টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে খুলনা রেঞ্জাধীন ১০টিঁ জেলার পুলিশ সুপারদের সাথে সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ফোন ও ইউসিবি ব্যাংক এর চুক্তি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় রেঞ্জ ডিআইজি বলেন, দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং ডিজিটাল হচ্ছে। সেই সাথে সরকারের অংশীদার হিসেবে পুলিশও ডিজিটালাইজেশন হচ্ছে, ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিষ্টেম তারই একটি অংশ। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য-প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে সকল ক্ষেত্রে কাজের সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিতকরন ও জনগণের দোড়গোড়ায় সরকারী সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে খুলনা রেঞ্জের ১০টি জেলায় ট্রাফিক পুলিশ ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম নামক প্রযুক্তি নির্ভর কার্যক্রমের মধ্যদিয়ে আমাদের ট্রাফিক বিভাগ পুরোপুরি ডিজিটাল যুগে প্রবেশ করলো।
ডিজিটাল এ প্রযুক্তির মাধ্যমে মামলা দায়েরের সঙ্গে সঙ্গে মেশিন থেকেই জরিমানার স্লিপ বের হয়ে আসবে যা নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে পারবেন। উক্ত প্রযুক্তি ব্যবহার করে POS Machine এর মাধ্যমে গাড়ীর মালিকানা, রেজিস্ট্রেশন, ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করা যাবে। এছাড়াও গাড়ীর রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত মামলা সার্চ করা যাবে। একটি গাড়ীর বিপরীতে রেজিস্ট্রেশন ও ট্রাফিক অনিয়ম সংক্রান্ত কয়টি মামলা হয়েছে তা জানা যাবে। নতুন সড়ক আইন-২০১৮ অনুযায়ী একজন চালকের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত মামলায় কত পয়েন্ট মাইনাস হয়েছে, চালকের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কয়টি মামলা হয়েছে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে এ প্রযুক্তির মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস্) খুলনা রেঞ্জ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, খুলনা জেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বাগেরহাট জেলা প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাটের অধ্যক্ষ সেখ মশারেফ হোসেন, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহবুল আলম সানা, খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, যশোরের পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান, মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন সহ ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত জামিল, এইভিপি এন্ড হেড অব এমএফএস ডিভিশন, এ.টি.এম তাহমিদুজ্জামান, এফএভিপি, এমএফএস ডিভিশন মোহাম্মদ জাহিদ গ্রামীন ফোন লিঃ এর লিড ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন আহম্মেদ, হেড অফ কর্পোরেট বিজনেস সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত