শিরোনাম
আস্থা বাড়ছে গ্রাহক ও বিনিয়োগকারীদের
Tanjin Tanju | ১১:৪৬ এএম, ২০২০-০৮-২৬
তাসলিমা তানজিন: বীমা খাতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে নন-লাইফ বীমা খাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটডে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম তাদের শ্রম ও দক্ষতা দিয়ে নিটল ইন্স্যুরেন্সকে বীমা খাতে শীর্ষ স্থানে নিয়ে গেছেন । বেড়েছে গ্রাহকের আস্থা বিনিয়োগ করে সফল বিনিয়োগকারীরা।
দেশের অন্যতম শীর্ষ স্থানীয় “নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড” সর্বপ্রথম সর্বাঙ্গীণ অনলাইন নির্ভর প্রাইভেট কার ইন্স্যুরেন্স পলিসি “নিরাপদ” চালু করেন। পরিপূর্ণ এই প্রাইভেট কার ইন্স্যুরেন্স পলিসি গাড়ির নিজস্ব ক্ষতি, তৃতীয় পক্ষের শারীরিক ক্ষয়ক্ষতি/মৃত্যু ও সম্পদের ক্ষতি, ব্যক্তিগত দুর্ঘটনার দায়বদ্ধতাসহ গাড়ির ট্র্যাকার-ও কভার করছে। এছাড়াও এই পলিসি প্রাকৃতিক দুর্যোগে কভারেজ ও অন্যান্য বিবিধ বিষয়েরও সহায়তা প্রদান করবে। আর এর সবচাইতে ভালো দিকটি হলো, গ্রাহকরা এই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ইএমআই -এর মাধ্যমে প্রদান করতে পারছে।

বীমা খাতের বিশ্লেষকরা মনে করেন নিটল ইন্স্যুরেন্স নতুন নতুন কার্যকরী বীমা নীতি উন্নয়নে অগ্রণী হয়ে উঠছে। নতুন নীতিগুলো সামগ্রিক বীমা শিল্পের মান বাড়াতে সাহায্য করবে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে নতুন মাত্রার ইন্স্যুরেন্স পলিসি এনে দেয়ার জন্য বিগত দুই দশক ধরে অবিরত কাজ করে চলেছে। সেই প্রক্রিয়ারই সফল আত্মপ্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র বলছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ২২ পয়সা আর ৩১ ডিসম্বের ২০১৯ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৮৯ পয়সা। এছাড়া এ আর্থিক বছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে তিন টাকা ১৩ পয়সা।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর নিয়মিতই শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি। তবে ২০১৮ সালের আগে কোম্পানিটির লভ্যাংশ অনেকটাই বোনাস শেয়ার নির্ভর ছিল। ২০১৮ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোটা অঙ্কের নগদ লভ্যাংশ দেয়া শুরু করে। ওই বছর শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানটি থেকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পায়। আগের বছরের ধারাবাহিকতায় এবারও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিল কোম্পানিটি।
প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৩৮ দশমিক ৬৮ শতাংশই রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৩ দশমিক ৫২ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক নিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৮০ শতাংশ শেয়ার আছে।

ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড চালু করেছে নিটল ইন্স্যুরেন্স :
বীমা সেবাকে ডিজিটালাইজড করার অংশ হিসেবে ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড চালু করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি। সাম্প্রতিক খুলনা বীমা মেলায় এই কার্ডের উদ্বোধন করা হয়। নিটল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই কার্ডের সুবিধা হিসেবে কাগজের ঝামেলা ছাড়াই বীমা সনদ পাবেন গ্রাহকরা। এই কার্ডে একটি কিউআর কোড থাকবে, যেখানে লুকায়িত থাকবে বীমা পলিসির যাবতীয় তথ্য।
ঘরে বসেই গাড়ীর ইন্স্যুরেন্স করলেই ঘরে বসেই পেয়ে যাচ্ছে গাড়ীর ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড। আর ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড হোম ডেলিভারির জন্য নেই কোন অতিরিক্ত চার্জ।
প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক কার্যক্রমে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সিএমও এশিয়া কর্তৃক ব্রান্ড লিডারশীপ ক্যাটাগরিতে- ‘বাংলাদেশ মাস্টার ব্রান্ড অ্যাওয়ার্ড-২০১৮’ এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃক ব্যাংককে আয়োজিত ‘ইমার্জিং এশিয়া অ্যাওয়ার্ড-২০১৮’র ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেন।
প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, নিটল ইন্স্যুরেন্স বীমা সেক্টরকে ডিজিটালাইস (যুগোপযোগী) করার জন্য নিরলস ভাবে কাজ করছেন। আমরাই সর্বপ্রথম সর্বাঙ্গীণ অনলাইন নির্ভর প্রাইভেট কার ইন্স্যুরেন্স পলিসি চালু করেছি। প্রাথমিক ভাবে আমরা সফলতাও পেয়েছি। ইতিমধ্যে ঘরে বসে মোটরবীমা করার সুযোগ পেয়েছে গ্রাহকরা। হোম ডেলিভারির অতিরিক্ত চার্জ ছাড়া গাড়ীর ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড প্রদান করছি। খুব অল্প সময়ের মধ্যে নিটল ইন্স্যুরেন্সের সকল প্রোডাক্ট গুলোতে ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড চালু করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত