শত চেষ্টাও টেকেনি সারিকার সংসার

Entertainment desk    |    ১০:১৭ এএম, ২০১৯-১১-২৮


শত চেষ্টাও টেকেনি সারিকার সংসার

২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রেম করে হঠাৎ করেই বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা। এরপর থেকেই অভিনয়ে অনিয়মিত তিনি। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। তার এক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়।


বিয়ে এবং বিচ্ছেদ নিয়েও অনুষ্ঠানে কথা বলেন সারিকা। বললেন, বিয়ের জন্য ক্যারিয়ার সেক্রেফাইস করেছি, বাবা-মা থেকে দূরে থেকেছি। তাদের অবাধ্য হয়ে যা করেছি, সেটা ভুল ছিলো। সব সেক্রেফাইস করে যেহেতু বিয়েটা করেছিলাম, তাই সেটা টিকিয়ে রাখতে আমার শতভাগেরও বেশি চেষ্টা ছিলো।

শতভাগ চেষ্টা করেও কেন বিয়েটা টিকলো না? জয়ের এমন প্রশ্নে সারিকা বলেন, কম বেশি প্রতিটা দম্পতির মধ্যে কিছু ঝামেলা থাকেই। কিন্তু সে ঝামেলাগুলো যখন কোনোভাবেই সলভ করা যায় না, কোনোভাবেই আর বনিবনা হয় না তখন আমার মনে দুজনই টর্চার্ড হওয়ার থেকে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই সবচেয়ে ভাল সিদ্ধান্ত। আমি সেটাই করেছি।