নিবন্ধনের আওতায় দুই ও চার সিটের রিকশা,৬ সিটের রিকশা নিবন্ধন পাবে না

Passenger Voice    |    ১২:৩৪ পিএম, ২০২৬-০৮-৩০


নিবন্ধনের আওতায় দুই ও চার সিটের রিকশা,৬ সিটের রিকশা নিবন্ধন পাবে না

আগামী সেপ্টেম্বর থেকে মালয়েশিয়া ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এর মধ্যে ১০ হাজার শ্রমিককে বিনামূল্যে নেবে মালয়েশিয়া সরকার।

রবিবার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমান।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ‘সৌর বিদ্যুৎ, রাস্তার বিটুমিনের সঙ্গে রাবারসহ বিভিন্ন খাতে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। দ্রুত বিধিমালা হবে। ঢাকায় চলাচলের জন্য দুই এবং চার সিটে ইরিকশা নিবন্ধনের আওতায় আসবে।’ ৬ সিটের রিকশা নিবন্ধন পাবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘একেক এলাকায় আলাদা আলাদা রঙের রিকশা থাকবে। রিকশাগুলো সৌর বিদ্যুতে চার্জ দিতে হবে।’