শিরোনাম
Passenger Voice | ১১:৫২ এএম, ২০২৬-০৮-২৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ (শনিবার, ২৯ আগস্ট) সকালে কুমিল্লার মাধাইয়া থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
ঘণ্টার পর ঘণ্টা যানজটে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। সড়ক বিভাগ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে বড় গর্ত সৃষ্টি হওয়ায় গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) সকাল থেকে সংস্কারকাজ শুরু হয়।
এসময় একটি লেন বন্ধ রেখে অপরটি দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করানোয় মহাসড়কে চাপ বেড়ে শুক্রবার রাত থেকে তীব্র যানজট হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত