শিরোনাম
Passenger Voice | ০৫:০৮ পিএম, ২০২৬-০৮-২৭
নওগাঁর ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন আত্রাই নদীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই শিশু হল- উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পরিবারের অজান্তেই বাড়ির কাছে আত্রাই নদীতে মাছ ধরার উদ্দেশে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছের খোঁজে নামতেই পানিতে তলিয়ে যায় তারা। সাঁতার না জানায় পানির স্রোতের টানে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত