ডিএমপির অভিযানে ১ দিনে ৫০১ জন গ্রেফতার,শীর্ষে মিরপুর

Passenger Voice    |    ১২:১৭ পিএম, ২০২৬-০৮-২৫


ডিএমপির অভিযানে ১ দিনে ৫০১ জন গ্রেফতার,শীর্ষে মিরপুর

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ২৩ জন, ওয়ারী বিভাগে ৭২ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৭০ জন ও গোয়েন্দা বিভাগ কতৃক ৪ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ১৭ টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার এবং ১টি সিএনজি উদ্ধার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।