শিরোনাম
Passenger Voice | ১০:৫৯ এএম, ২০২৬-০৮-২৫
বৈরী আবহাওয়ার কবলে পড়ে উত্তাল বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জেলে নিখোঁজ রয়েছেন।
ধারণা করা হচ্ছে, গতকাল বিকালে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি।
খোঁজ নিয়ে জানা গেছে. তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় এফবি বরকত। সোমবার সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
পরে কাছাকাছি থাকা পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাগরে ট্রলারটি ভাসতে দেখে বিষয়টি মালিক পক্ষকে জানান। তবে ট্রলারে থাকা জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানির। নিখোঁজ ১৪ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি বরকত ডুবে যাওয়ার খবর অপর একটি ট্রলারের জেলেদের মাধ্যমে পেয়েছেন। খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত