শিরোনাম
Passenger Voice | ০৪:০৮ পিএম, ২০২৬-০৮-২৪
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় অবৈধভাবে মহাসড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) নগরের হালিশহর থানার বড়পোল মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড়পোল মোড় এলাকার ব্যস্ত সড়কে নির্মাণসামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটানো হচ্ছিল। সোমবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী জানান, সড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। নগরবাসীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের পথ সুগম রাখতে এবং শৃঙ্খলায় ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত