শিরোনাম
Passenger Voice | ০১:১১ পিএম, ২০২৬-০৮-২৪
৬ মাস সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট না হলেও বিএনপি সরকার ব্যর্থ। অদক্ষতা, পরিকল্পনাহীনতায় সরকার ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে এনসিপি।
এ সময় জ্বালানি সংকট, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, হাম নিয়ে সরকারের ব্যর্থতা ও অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানোর সমালোচনা করেন দলটির আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন– গুম তদন্তে আস্থাহীনতা, কার্যকর মানবাধিকার কমিশন না থাকা, সাংবাদিকদের হয়রানিসহ নানা কারণে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে।
এনসিপির আহ্বায়ক বলেন, সরকার সার্বিকভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ। সরকার পুরোনো রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করলে ব্যাপকভাবে গণআন্দোলনের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় শেখ হাসিনার রায়ের বিচার কার্যকর করা এবং ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নতির দিকে নেয়ার তাগিদে দেন বিরোধীদলীয় চিফ হুইপ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত