অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে সড়ক অবরোধ

Passenger Voice    |    ০১:২৬ পিএম, ২০২৬-০৮-২৩


অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে সড়ক অবরোধ

সারা দেশে চলা অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানী সড়ক অবরোধ করে রেখেছে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক বন্ধ করে দেন। এত ভোগান্তিতে পড়েন বনানী থেকে মহাখালীগামী গাড়িগুলোর যাত্রীরা। এ সময় পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচ মালিক ও কর্মচারীরা রাস্তায় তাদের বাস চালানোর অনুমোদনের জন্য বনানী সেতু ভবনের সামনের রাস্তায় আন্দোলন করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।