শিরোনাম
Passenger Voice | ১০:৫০ এএম, ২০২৬-০৮-২৩
বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবির শিকার সিঙ্গাপুরগামী একটি পণ্যবাহী জাহাজ। শনিবার (২২ আগস্ট) পানামার পতাকাবাহী কার্গো জাহাজটি ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে। এমভি ওশান-উইনার নামের জাহাজটিতে ছিল ২৪ জন নাবিক। তাদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক।
রোববার সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড এ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়ে জাহাজটির সন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ জানায়।
জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে অংশ নিতে কোস্ট গার্ডের ‘ভারদ’ ও ‘আনমোল’ নামে দুইটি জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি, শ্রী বিজয়পুরম থেকে ‘ভিজিত’ নামে আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে।
তবে এখন পর্যন্ত একটি লাইফ র্যাফট থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
পিটিআইকে এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি, উদ্ধার অভিযানে সহায়তার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত