মিরপুর বিআরটিএ'তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ দালালকে শাস্তি

Passenger Voice    |    ০৮:৪৬ পিএম, ২০২৬-০৮-১৮


মিরপুর বিআরটিএ'তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ দালালকে শাস্তি

দালালি এবং তদবির বাণিজ্য বন্ধ করার উদ্দেশ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যার প্রেক্ষিতে আজ ১৮ আগস্ট (মঙ্গলবার) এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জন দালালকে হাতে নাতে আটক করে  শাস্তি দিয়েছেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

আটককৃতদের মধ্যে তিন জনকে কারাদণ্ড এবং অপর তিনজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আসামিদের মাঝে রুবেল(৩২) এবং মোঃ সাজ্জাদ হোসেন(৪৪)কে ১ মাসের এবং অপর আসামি শাহজাহান (২০)কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।