শিরোনাম
Passenger Voice | ০৫:৩৩ পিএম, ২০২৬-০৮-১৮
নরসিংদীতে গতরাত সোমবার (১৭ আগস্ট) থেকে আবারও বাসা-বাড়ি, কল-কারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফলে সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।
পাশাপাশি, বাসা-বাড়িতে রান্নার গ্যাস 'না' থাকায় সেখানেও তৈরী হচ্ছে বৈরী পরিস্থিতি। এছাড়াও তৈরী পোষাক কারখানায় দেখা দিয়েছে উৎপাদন ধস। এমন পরিস্থিতি চলতে থাকলে দেশের অধিকাংশ সেক্টরে দীর্ঘ মেয়াদী প্রভাব পড়ার আশংকা করছেন গ্যাস নির্ভর প্রতিষ্ঠানগুলো। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে এই সংকট নিরসনে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন অনেকের।
তবে তিতাস কর্তৃপক্ষ বলছে, নরসিংদীতে গ্যাসের চাপ নেই বললেই চলে। যেটুকু পাচ্ছি তার পুরোটাই দেশের সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে। সরকারী সিদ্ধান্ত এবং প্রেশার না পাওয়া গেলে এই সংকট নিরসন সম্ভব নয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত