শিরোনাম
Passenger Voice | ০৪:০১ পিএম, ২০২৬-০৮-১৭
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ওয়ার্ক সুপারভাইজার (সিভিল), জুনিয়র ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও কার্পেন্টার পদে মোট ৩৬ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।
বিমানের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ওয়ার্ক সুপারভাইজার (সিভিল) পদে ১১ জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে ১৫ জন, প্লাম্বার পদে ৫ জন এবং কার্পেন্টার পদে ৫ জন উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি শিগগিরই মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পাতায়ও সময়সূচি প্রকাশ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত