শিরোনাম
Passenger Voice | ১১:০৩ এএম, ২০২৬-০৮-১৫
দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ বেডের নতুন একটি ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৫ আগস্ট) সকাল ১০টায় তিনি এই নতুন ভবনটির উদ্বোধন করেন।
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।
কর্মকর্তারা আরও জানান, ১৫ তলা বিশিষ্ট ভবনটির নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে ব্যবহার করা হবে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। ওপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে।
এছাড়া সেখানে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন। উল্লেখ্য, ২০০৬ সালে আগারগাঁওয়ে নিউরো সায়েন্সেস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত